নেত্রকোণায় প্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগ
নেত্রকোণার আটপাড়ায় প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় মামলা করেছেন ওই কিশোরীর বাবা।
আটপাড়া থানার ওসি মো. ফারুক আহম্মেদ জানান, বুধবার রাতে কিশোরীর বাবা স্থানীয় যুবক লিটন মিয়ার (২১) বিরুদ্ধে একটি মামলা করেছেন।
অভিযুক্ত লিটন মিয়া উপজেলার টেংগা গ্রামের বাসিন্দা।
মামলার বরাত দিয়ে তিনি বলেন, সোমবার বিকালে ফুফুর বাড়ি যাওয়ার পথে ওই কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ করে লিটন। পরে বিষয়টি সে পরিবারকে জানালে তাকে নেত্রকোণা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
লিটন মিয়াকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান ওসি।
