২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে নিখোঁজ তরুণীর ভাসমান লাশ উদ্ধার

ফেনীর দাগনভূইয়া নিখোঁজের একদিন পর এক তরুণী ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2016, 06:24 PM

Updated : 20 Aug 2022, 01:11 PM

নিহত রোমানা আক্তার (২২) উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের কৌশল্যা নেকান্তরপুর বেড়িবাঁধ এলাকার রজব আলী ভূইয়া বাড়ির মোহাম্মদ সোলায়মানের মেয়ে।

মঙ্গলবার বিকালে এলাকার একটি জলাশয় থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে জানান দাগনভূইয়া থানার ওসি আসলাম উদ্দিন।

তিনি বলেন, “মেয়েটি মানসিক ভারসাম্যহীন ছিল। সোমবার দুপুরে বাড়ি থেকে বের হয়ে রাতে না ফেরায় তার বাবা থানায় অভিযোগ করেন।

“মঙ্গলবার দুপুরে কৌশল্যা নেকান্তরপুর বেড়িবাঁধ এলাকায় সেতুর পাশে জলাশয় লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে স্বজনরা লাশটি রোমানার বলে শনাক্ত করে।”

  প্রাথমিক তদন্তে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদনের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানান ওসি।