২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে বাংলাভাইয়ের ‘সহযোগী’ গ্রেপ্তার

রাজশাহী বাগমারা থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবি নেতা সিদ্দিকুর ইসলাম বাংলাভাইয়ের এক সহযোগীকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2016, 06:15 PM

Updated : 20 Aug 2022, 01:11 PM

মঙ্গলবার ভোরে উপজেলার সাকোয়া গ্রামে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে আব্দুস সাত্তারকে (৫০) আটক করা হয় বলে বাগমারা থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ জানান।

সাত্তার বাগমারার একটি স্কুলের শিক্ষক। তার বিরুদ্ধে জঙ্গি কর্মকাণ্ডের অভিযোগে একাধিক মামলা রয়েছে। তিনি বাংলা ভাইয়ের সেকেন্ড-ইন-কমান্ড হিসেবেও পরিচিত বলে জানান পুলিশ কর্মকর্তা আজাদ।

ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “২০০৪ সালে জেএমবির প্রধান শায়খ আবদুর রহমান ও বাংলা ভাইয়ের সঙ্গে বাগমারার বিভিন্ন অঞ্চলের লোকজনকে ধরে এনে হকিস্টিক এবং রড দিয়ে পিটিয়ে নির্যাতনের ঘটনায় সাত্তারের বিরুদ্ধে পাঁচটি মামলা হয়। মামলায় জামিন নিয়ে এলাকায় ছিলেন তিনি।

“সস্প্রতি তিনি নতুন করে জেএমবির বিভিন্ন সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় হয়েছেন এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।” 

জিজ্ঞাসাবাদ শেষে তাকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওসি।