২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটে মাইক্রোতে চালকের গলাকাটা লাশ

জয়পুরহাটের পাঁচবিবিতে একটি মাইক্রোবাস থেকে চালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2016, 12:54 PM

Updated : 20 Aug 2022, 01:11 PM

সোমবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বারকান্দি গ্রাম থেকে আব্দুর রহিম ওরফে বাদশাহ নামে ৩০ বছর বয়সী ওই যুবকের লাশ উদ্ধার করা হয় বলে পাঁচবিবি থানার পরিদর্শক (তদন্ত) কিরণ কুমার রায় জানান।

নিহত আব্দুর রহিম দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ডুগডুগি হাট গ্রামের সাদা মিয়ার ছেলে।

পরিদর্শক কিরণ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ওই মাইক্রোবাসের ভেতরে একটি লাশ দেখে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে। পরে ময়না তদন্তের জন্য লাশ জয়পুরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এ পুলিশ কর্মকর্তার প্রাথমিক ধারণা, ‘পূর্ব শত্রুতার জেরে’ আব্দুর রহিমকে গলা কেটে হত্যা করা হয়েছে। তবে কী নিয়ে কাদের সঙ্গে তার শত্রুতা ছিল- তা বলেননি তিনি।