২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

হবিগঞ্জে বজ্রপাতে ৩ জনের মৃত্যু

হবিগঞ্জের বাহুবলে চা বাগানে বজ্রপাতে দুই ভাইসহ তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2016, 12:34 AM

Updated : 20 Aug 2022, 01:10 PM

শুক্রবার রাতে উপজেলার আমতলী চা বাগানে এ ঘটনা ঘটে বলে বাহুবল থানার ওসি মোল্লা মনির হোসেন জানান।

নিহতরা হলেন- উপজেলার আমতলী চা বাগানের শ্রমিক সঞ্জয় উড়া (২২) ও তার ভাই দ্বীপক উড়া (১৪)  এবং তাদের পাশের ঘরের রজনী (১১)।

আহত দ্বীপক পালের ছেলে বিল্পবকে (১৪) হবিগঞ্জ সদর  হাসপাতালে নেওয়া হয়েছে।

ওসি মনির হোসেন জানান, রাত সাড়ে ৮টার দিকে দ্বীপক ও তার পরিবারের সদস্যরা ঘরের মধ্যে ছিলেন। এ সময় সেখানে বজ্রপাত হলে তারা দুই ভাই ও পাশের ঘরের রজনী ঘটনাস্থলে মারা যায়।