২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইনানী সৈকতে বিচ-বাইকের ধাক্কায় শিশু নিহত

ঈদে কক্সবাজারের উখিয়ায় ইনানী সমুদ্র সৈকতে বেড়াতে গিয়ে বিচ-বাইকের ধাক্কায় এক শিশুর মৃত্যু হয়েছে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2016, 11:43 PM

Updated : 20 Aug 2022, 01:09 PM

শুক্রবার বিকালে এ ঘটনা ঘটে বলে জানান ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আরিফুর রহমান।

নিহত মিজানুর রহমান মিজান (১১) রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের পেঁচারদ্বীপ এলাকার ছালেহ আহমদের ছেলে।

নিহতের স্বজনদের বরাত দিয়ে এসআই আরিফুর রহমান বলেন, ঈদ উপলক্ষে বড় ভাইদের সঙ্গে মিজানুর জালিয়াপালং ইউনিয়নের ইনানী সমুদ্র সৈকতে বেড়াতে গিয়েছিল।

“ঘোরাঘুরির এক পর্যায়ে পর্যটকদের বিনোদনের জন্য সৈকতে চলাচলকারী একটি বিচ-বাইক তাকে সজোরে ধাক্কা দেয়।

“গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে কক্সবাজার শহরের ফুয়াদ আল খতিব হাসপাতালে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এসআই আরিফুর।