২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নদীর পানি বৃদ্ধি, কুড়িগ্রামে নিম্নাঞ্চলে প্লাবন

টানা বর্ষণ ও উজানের ঢলে উত্তরের প্রধান নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এ কারণে কুড়িগ্রামের বিভিন্ন এলাকায় নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2016, 04:21 PM

Updated : 20 Aug 2022, 01:09 PM

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাহফুজুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় ধরলা নদীর পানি ৩ সেন্টিমিটার, তিস্তার ২২ সেন্টিমিটার, দুধকুমারের ২০ সেন্টিমিটার ও ব্রহ্মপুত্র নদের পানি ৩৩ সেন্টিমিটার বেড়েছে।

ব্রহ্মপুত্রের পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং বিপদসীমার সামান্য নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানান তিনি।

প্রকৌশলী মাহফুজুর রহমান আরও জানান, পানি বৃদ্ধির ফলে কুড়িগ্রাম সদর, নাগেশ্বরী, উলিপুর, চিলমারী, রৌমারী ও রাজীবপুর উপজেলার শতাধিক চরের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

এসব এলাকায় অন্তত ১০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। চরের রাস্তা ও আবাদী জমি ডুবে গেছে। পাট, সবজি, কলা ও বীজতলাসহ কয়েকশ হেক্টর জমির ফসল নিমজ্জিত হয়েছে বলে তিনি জানান।