শ্বাসরোধে হত্যার পর পুড়িয়ে ফেলার চেষ্টা
দিনাজপুর সদর উপজেলায় এক যুবককে শ্বাসরোধে হত্যার পর আগুনে পুড়িয়ে ফেলার চেষ্টা হয়েছে; ঘটনার সাথে জড়িত সন্দেহে এক নারীকে আটক করেছে পুলিশ।
বুধবার সকালে উত্তর রানীপুর গ্রামের একটি পাটক্ষেত থেকে খাদেমুল ইসলামের (৪০) লাশ উদ্ধার করা হয় বলে জানান কোতোয়ালি থানার এসআই নয়নচন্দ্র রায়।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার রাতে খাদেমকে শ্বাসরোধ করে হত্যার পর আগুনে পুড়িয়ে ফেলার চেষ্টা করা হয়।
“লাশের পায়ের নিচের অংশ এবং হাতের কিছু অংশ পুড়ে গেছে।”
ঘটনার সাথে জড়িত সন্দেহে এক নারীকে আটক করা হয়েছে বলে তিনি জানান।
নিহত খাদেমুল ওই গ্রামের দিদার উদ্দীনের ছেলে। লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
