২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বাসের সঙ্গে সংঘর্ষে এক মাইক্রোবাস চালক নিহত হয়েছেন।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2016, 04:07 PM

Updated : 20 Aug 2022, 01:09 PM

মঙ্গলবার মুনসুরাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে ভাঙ্গা হাইওয়ে থানার ওসি হোসেন সরকার জানান।

নিহত দিদারের বাড়ি সালথা উপজেলার শাহেদহাদী গ্রামে।

ওসি হোসেন সাংবাদিকদের বলেন, সকালে একটি মাইক্রোবাস গোপালগঞ্জ থেকে কাওরাকান্দি ঘাটের দিকে যাচ্ছিল। মুনসুরাবাদ এলাকায় বিপরীতমুখী একটি বাসের সঙ্গে মাইক্রোবাসটির সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই মাইক্রোবাস চালক দিদার নিহত হন।