২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাসের সঙ্গে সংঘর্ষে লেগুনা চালক নিহত

গাজীপুরের শ্রীপুরে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে লেগুনা চালক নিহত হয়েছেন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2016, 02:00 PM

Updated : 12 Apr 2022, 02:24 AM

মঙ্গলবার উপজেলার এমসি বাজার এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে মাওনা হাইওয়ে থানার ওসি মো. হাফিজুর রহমান জানান।

নিহত হাসান মোল্লা (৩৫) শ্রীপুরের নয়নপুর এলাকার শহীদ মোল্লার ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি বলেন, সকাল সাড়ে ৯টার দিকে ঢাকাগামী বনশ্রী পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীতমুখী একটি লেগুনার সংঘর্ষ হলে ঘটনাস্থলেই হাসানের মৃত্যু হয়।

তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।