গাজীপুরে বজ্রপাতে দগ্ধ ৬
গাজীপুরে বজ্রপাতে একই বাড়ির ছয়জন দগ্ধ হয়েছেন।
সোমবার রাতে সিটি করপোরেশনের সারদাগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে ৪ নম্বর ওয়ার্ডের (সারদাগঞ্জ) কাউন্সিলর এটিএম সফিজ উদ্দিন আহমদ জানান।
তারা সবাই সারদাগঞ্জ এলাকার একটি বাড়িতে ভাড়া থাকতেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
সফিজ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাতে সাড়ে ৩টার দিকে বৃষ্টি শুরুর পর বজ্রপাত হলে তবিবুরের ঘরের টিনের চাল উড়ে যায়। এ সময় ৬জন দগ্ধ হন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির এস আই মো. বাচ্চু মিয়া জানান, ভোর সাড়ে ৪টার আহতদের হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে তবিবুর ও তার স্ত্রী বেশি দ্বগ্ধ হয়েছেন।
