২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে স্ত্রী-সন্তানকে গলা কেটে হত্যা

দিনাজপুর সদর উপজেলায় স্ত্রী ও তিন বছরের ছেলেকে গলা কেটে হত্যার খবর পাওয়া গেছে।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2016, 09:53 AM

Updated : 20 Aug 2022, 01:08 PM

সোমবার ভোরে দক্ষিণ জয়দেবপুর গ্রাম থেকে বকুল আরা পারভীন (২০) ও সাঈদ আল বিনয়ের (৩) লাশ উদ্ধার করা হয় বলে জানান কোতোয়ালি থানার ওসি রেদওয়ানুর রহিম।

ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার রাত সাড়ে ১২টার দিকে সোহরাব হোসেন ভুট্টু তার স্ত্রী-সন্তানকে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়।

পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড হয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। ভুট্টুকে গ্রেপ্তারসহ ঘটনাটি তদন্ত করা হচ্ছে বলে জানান ওসি রেদওয়ানুর।

লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।