গুলশানে জঙ্গি হামলা: নাদিয়ার প্রতিষ্ঠানে শোক
গুলশানে ক্যাফেতে জঙ্গি হামলায় নিহত ইতালির নাগরিক বায়িং হাউজ ‘স্টুডিও টেক্স লিমিটেড’ ও ‘ভ্যালমন্ট গ্রুপের’ ব্যবস্থাপনা পরিচালক নাদিয়া বেনেদিত্তোর স্মরণে রোববার কালোব্যাজ ধারণ, এক মিনিটের নীরবতা পালন করেছেন গাজীপুরে প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীরা।
