২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হিলি বন্দরে হোটেল থেকে অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দরের একটি হোটেল থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে র‌্যাব।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2016, 10:01 PM

Updated : 20 Aug 2022, 01:07 PM

শুক্রবার রাতে এ অভিযান চালানো হয় বলে বিজিবি-৩ এর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর এম আশরাফ আলী জানান।

তিনি সাংবাদিকদের বলেন, গোপন সংবাদ পেয়ে রাত সাড়ে ৮টার দিকে তারা স্থলবন্দর এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালান।

“ওই হোটেল থেকে যুক্তরাষ্ট্রের তৈরি একটি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি, দুইটি ম্যাগজিন, আটটি হাতবোমা, এক কেজি গান পাউডার, বেশকিছু বোমা তৈরির সরঞ্জাম, চারটি চাইনিজ কুড়াল ও দুইটি চাপাতি উদ্ধার করা হয়েছে।”

তাৎক্ষণিকভাবে হোটেলের নাম জানা যায়নি। কাউকে আটক করার খবরও জানাতে পারেননি র‌্যাব কর্মকর্তা।