২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহী-নাটোর বাস চলাচল বন্ধ

বাস মালিকদের দ্বন্দ্বের জেরে নাটোর-রাজশাহী রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।

নাটোর প্রতিনিধি

রাজশাহী ও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2016, 09:16 PM

Updated : 20 Aug 2022, 01:06 PM

বুধবার সকালে চাঁপাইনবাবগঞ্জের একটি বাস নাটোর থেকে ফেরত পাঠানোর প্রতিবাদে রাজশাহী-নাটোর রুটে সব ধরনের বাস চলাচল বন্ধ করে দেয় রাজশাহী পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতারা।

তাদের অভিযোগ, নাটোরে প্রতি বাস আটকে ৩০০ থেকে ৬০০ টাকা পর্যন্ত চাঁদা দাবি করা হচ্ছে।
 
রাজশাহী পরিবহন শ্রমিক ইউনিয়নের দপ্তর সম্পাদক মমিনুল ইসলাম জানান, সকালে চাঁপাইনবাবগঞ্জ থেকে সাতক্ষীরাগামী একটি বাস নাটোরে আটকে চাঁদা দাবি করা হয়। চালক চাঁদা দিতে রাজি না হওয়ায় বাসটিকে ফেরত পাঠিয়ে দেওয়া হয়।

“এর প্রতিবাদে দুপুর থেকে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।”

সাধারণ সম্পাদক মাহতাব আলী বলেন, বাস বন্ধ করে দেওয়ার পর প্রশাসন থেকে জানতে চাওয়া হলে এর ব্যাখা দেওয়া হয়েছে।

সমস্যা সমাধান হওয়া পর্যন্ত বাস চলাচল বন্ধ রাখা হবে বলেও জানান তিনি।

অভিযোগ অস্বীকার করে নাটোর পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মজিবর রহমান বলেন, রাজশাহীর বাসের কারণে নাটোর থেকে ঢাকামুখী বাসগুলো যাত্রী সংকটে পড়ে লোকসান গুণে।

“এ জন্য রাজশাহীর বাসগুলোকে বেলা ১১টার পর ঢাকা যাওয়ার জন্য বলা হয়। কিন্তু তাতে রাজি না হওয়ায় এ সমস্যা দেখা দিয়েছে।”