২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে ৩০ লাখ টাকার হেরোইন উদ্ধার, গ্রেপ্তার ২

নরসিংদীতে ৩০০ গ্রাম হেরোইনসহ দুইজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2016, 05:32 PM

Updated : 25 Jul 2022, 09:27 PM

জেলা গোয়েন্দা পুলিশের ওসি সাইদুর রহমান জানান, মঙ্গলবার রাতে সদর উপজেলার পাঁচদোনা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন রাজশাহীর পবা উপজেলার মোল্লারপাড়া এলাকার এনামুল মিয়ার স্ত্রী ফাহিমা আক্তার (৫০) ও ব্রাহ্মণবাড়িয়ার ইউনুছ মিয়ার ছেলে আল আমিন (৪০)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি বলেন, ঢাকা থেকে হেরোইনের একটি চালান আসার গোপন খবরে অভিযান চালিয়ে ৩০০ গ্রাম হেরোইনসহ দুজনকে গ্রেপ্তার করা হয়।

উদ্ধার হেরোইনের মূল্য প্রায় ৩০ লাখ টাকা বলে জানান তিনি।

এ ঘটনায় মাধবদী থানায় একটি মামলা হয়েছে।