২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

বাহুবলে নিখোঁজ তরুণীর গলিত লাশ উদ্ধার

হবিগঞ্জের বাহুবল উপজেলায় নিখোঁজের দুই দিন পর এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2016, 05:09 PM

Updated : 20 Aug 2022, 01:06 PM

বুধবার দুপুরে উপজেলার রশিদপুর চা বাগান এলাকায় সাঁওতাল পাড়ার একটি কূপ থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে জানান কামাইছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রুপু কর।

নিহত আদুরী সাঁওতাল (২০) সাঁওতাল পাড়ার পরেশ সাঁওতালের মেয়ে।

পরিবারের বরাত দিয়ে এসআই রুপু কর জানান, সোমবার সকাল থেকে আদুরীকে পাওয়া যাচ্ছিল না। বুধবার সকালে পাড়ার ভেতরে একটি কূপে তার লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

“ধারণা করা হচ্ছে কেউ তাকে হত্যার পর লাশ কূপে ফেলে দিয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট ছাড়া নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।”

লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।