২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাঁচবিবিতে গরু চোর সন্দেহে পিটিয়ে হত্যা

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় গরু চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে জনতা।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2016, 01:15 PM

Updated : 12 Apr 2022, 02:22 AM

বুধবার ভোর রাতে বীরনগর পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহত দুলাল হোসেন জয়পুরহাট সদরের হিচমী গ্রামের বাসিন্দা।

পাঁচবিবি থানার পরিদর্শক (তদন্ত ) কিরণ রায় জানান, ভোর রাতে ৫/৬ জনের একদল চোর পাঁচবিবির বীরনগর গ্রামের একটি বাড়ির গোয়াল ঘরে সিঁদ কেটে প্রবেশ করে।

“বাড়ির লোকজনের চিৎকারে লাঠিসোটা নিয়ে স্থানীয়রা এগিয়ে গেলে অন্যরা পালিয়ে গেলেও দুলাল ধরা পড়ে। উত্তেজিত গ্রামবাসীর পিটুনিতে ঘটনাস্থলেই দুলালের মৃত্যু হয়।”

পুলিশ মৃতদেহ উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।