রুয়েটে ভর্তি পরীক্ষা ২৬ অক্টোবর
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষে স্নাতকের ভর্তি পরীক্ষা আগামী ২৬ অক্টোবর অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।
মঙ্গলবার এক জরুরি সভায় এই সিন্ধান্ত নেওয়া হয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৬ অক্টোবর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া ভর্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্যাদি শিগগিরই বিভিন্ন গণমাধ্যমে এবং রুয়েটের ওয়েবসাইটে (www.ruet.ac.bd) প্রকাশ করা হবে।
রুয়েটের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোশাররাফ হোসেনের পরিচালনায় সভায় সভাপতিত্ব করেন রুয়েটের উপাচার্য রফিকুল আলম বেগ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যন্ত্রকৌশল অনুষদের ডিন নীরেন্দ্রনাথ মুস্তাফী, ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন রফিকুল ইসলাম শেখ, অ্যাপ্লাইড সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ডিন মাজেদুর রহমান, ইন্সটিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কম্পিউটার সায়েন্স এর পরিচালক শহীদ উজ জামান প্রমুখ।
