গাজীপুরে পান ব্যবসায়ীর ঝুলন্ত লাশ
গাজীপুর শহরের উত্তর সাহাপাড়া থেকে এক পান ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার ভোরে অলক সাহার (৪৫) লাশ উদ্ধার করা হয় বলে জানান জয়দেবপুর থানার এসআই মো. ফিরোজ উদ্দিন।
এসআই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার ভোরে স্থানীয়রা বাসার পাশে একটি আমগাছে অলকের লাশ গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলে থাকতে দেখে।
“তিনি পারিবারিক হতাশা থেকে আত্মহত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।”
অলক স্থানীয় প্রতাপ সাহার ছেলে।
লাশ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
