কক্সবাজারে ৩ লাখ ইয়াবা উদ্ধার
কক্সবাজারের টেকনাফ পৌর এলাকা থেকে তিন লাখ ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।
বৃহস্পতিবার বেলা ২টার দিকে পৌরসভার নতুন পল্লান পাড়ায় এ অভিযান চালানো হয় বলে বিজিবি-২ এর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জাহিদ জানান।
তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি ।
আবুজার আল জাহিদ বলেন,“পাচারের জন্য ইয়াবা মজুদের খবর পেয়ে বিজিবি সদস্যরা নতুন পল্লান পাড়ায় অভিযান চালায়। এ সময় ৩/৪ জন যুবক ঝোপের ভেতর একটি বস্তা ফেলে পালিয়ে যায়। ওই বস্তায় পলিথিন মোড়ানো তিন লাখ ইয়াবা পাওয়া যায়।”
ইয়াবাগুলোর বাজার দর আনুমানিক মূল্য নয় কোটি টাকা হবে বলে জানান বিজিবির এ কর্মকর্তা।
