জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট অধিবেশন শনিবার
জাতীয় বিশ্ববিদ্যালয় সিনেটের ১৮তম অধিবেশন শনিবার অনুষ্ঠিত হবে।
সোমবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয় শনিবার (২৫শে জুন) সকাল ১০টায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সিনেট হলে অনুষ্ঠেয় অধিবেশনে বার্ষিক বাজেট ও রিপোর্ট পেশ করা হবে।
অধিবেশনে সভাপতিত্ব করবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক হারুন-অর-রশিদ ।
এছাড়া সিনেট সদস্য হিসেবে সংসদ সদস্যবৃন্দ, বিভিন্ন শিক্ষাবোর্ডের চেয়ারম্যান, বিভাগীয় কমিশনার, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও শিক্ষা সংশ্লিষ্টদের অধিবেশনে উপস্থিত থাকার কথা রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানান হয়েছে।
