২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় ‘শিবিরের কোচিং সেন্টার’ থেকে আটক ১৮

কুষ্টিয়ায় ইসলামী ছাত্রশিবির পরিচালিত তিনটি কোচিং সেন্টার থেকে ১৮ জনকে আটক করেছে পুলিশ।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2016, 06:26 PM

Updated : 20 Aug 2022, 01:00 PM

শনিবার দুপুরে এক সময়ে কুষ্টিয়া মডেল থানা পুলিশের তিনটি দল জেলা শহরের কোর্টপাড়ার সাকসেস কোচিং, পৌর গোরস্থান এলাকার সাকসেস কোচিং (শাখা) ও কলেজ মোড়ে ফেমাস কোচিং সেন্টারে অভিযান চালায়।

তিনটি কোচিং সেন্টার থেকে ছাত্রশিবিরের ১৮ নেতা-কর্মীকে আটক করা হয়েছে বলে কুষ্টিয়া মডেল থানার ওসি শাহাবুদ্দিন চৌধুরী জানান।

তিনি বলেন, “ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের নির্দেশে এই অভিযান পরিচালিত হয়। অভিযানকালে এপর্যন্ত ১৮ জনকে আটক করা হয়েছে।”

আটকদের পরিচয় জানতে চাইলে ওসি বলেন, “তাদের ব্যাপারে খোঁজ-খবর নেওয়া হচ্ছে। যাচাই-বাছাই শেষে তাদের পরিচয় জানানো হবে।”

এই কোচিং সেন্টারগুলোর আয়ের উৎস ও ব্যয়ের খাত নিয়ে অনুসন্ধান চলছে বলে জানান তিনি।