দিনাজপুরে ট্রেনে কাটা পড়ে মা-মেয়ে নিহত
দিনাজপুরের চিরিরবন্দরে ট্রেনে কাটা পড়ে এক গৃহবধূ ও তার চার মাস বয়সী মেয়ে নিহত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় চিরিরবন্দর রেল স্টেশনে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন খাদিজা পারভীন (২৫) এবং তার চার মাস বয়সী মেয়ে শিমরাতুল।
চিরিরবন্দর থানার ওসি আনিছুর রহমান বলেন, সন্ধ্যা ৭টার দিকে ওই গৃহবধূ রেললাইন পার হতে গিয়ে এই দুর্ঘটনায় পড়েন। তবে এটি আত্মহত্যাও হতে পারে।
রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে বলে জানান ওসি।
নিহত খাদিজা চিরিরবন্দর উপজেলার কারেন্টহাট এলাকার সামিউল হোসেনের মেয়ে। তার স্বামীর পরিচয় জানাতে পারেনি পুলিশ।
