২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নদীর চরে যুবকের লাশ

কুমিল্লা সদরে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2016, 05:11 PM

Updated : 20 Aug 2022, 12:59 PM

বুধবার ভোরের দিকে কুমিল্লা সদর থানার সংরাইশ এলাকার গোমতী নদীর চর থেকে রুবেল মিয়ার (২৪) লাশ উদ্ধার করা হয় বলে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) সামসুজ্জামান জানান।

রুবেল চান্দিনা উপজেলার মাধাইয়া এলাকার গিয়াস উদ্দিন ভাণ্ডারীর ছেলে।

স্ত্রীর সঙ্গে বিরোধের জেরে তাকে হত্যা করা হয়েছে বলে তার পরিবারের অভিযোগ।

রুবেলের মা আমেনা মোনোয়ারা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমার ছেলে তার শ্বশুর বাড়ি ছিল। মঙ্গলবার রাতে রুবেলের স্ত্রী আমাকে ফোন করে রুবেলকে নিয়ে আসতে বলে, নতুবা তার কিছু হলে তারা দায় নিবে না।”

মোনোয়ারার অভিযোগ, রুবেল স্ত্রীর সঙ্গে সাগর নামে এক ছেলের সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছে। তাই পরিকল্পিত ভাবে রুবেলকে হত্যা করেছে।

পুলিশ কর্মকর্তা সামসুজ্জামান বলেন, “স্থানীয়দের কাছে খবর পেয়ে লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহতের শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই বলে জানান তিনি।
রুবেলকে কীভাবে হত্যা করা হয়েছে সে বিষয়ে প্রাথমিকভাবে কিছু জানাতে পারেননি পুলিশ কর্মকর্তা সামসুজ্জামান।