২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেতু ভেঙে পাথরবোঝাই ট্রাক খালে, নিহত ১

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় বেইলি সেতু ভেঙে পাথরবোঝাই দুটি ট্রাক খালে পড়ে একজনের মৃত্যু হয়েছে।

পিরোজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2016, 01:24 PM

Updated : 12 Apr 2022, 02:16 AM

বুধবার সকালে গুদিঘাটা এলাকার এ দুর্ঘটনায় নিহত ব্যক্তি চালকের সহকারী।

নিহত মো. আসাদুল ইসলাম সাতক্ষীরার সদর উপজেলার বাসিন্দা।

মঠবাড়িয়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, পাথরবোঝাই দুটি ট্রাক একসঙ্গে সেতু পার হওয়ার চেষ্টা করলে ভেঙে পড়ে।

“এ সময় উভয় ট্রাকের চালকসহ অন্যরা আত্মরক্ষা করতে পারলেও এক ট্রাকের সহকারী ভিতরে আটকা পড়ে ঘটনাস্থলেই মারা যান।”

লাশ সুরাতহাল শেষে পিরোজপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি। 

তিনি বলেন, সেতু ভেঙে পড়ায় মঠবাড়িয়া ও বরগুনার পাথরঘাটা উপজেলা ঢাকা, বরিশাল ও খুলনা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

সড়ক ও জনপথ বিভাগের পিরোজপুরের নির্বাহী প্রকৌশলী ফজলে রব্বে বলেন, বরিশাল থেকে উদ্ধারকারী ক্রেন আসছে। এরপর উদ্ধার কাজ শুরু হবে।