নড়াইলে শিবির নেতার বাসায় হাতবোমা, স্ত্রীসহ আটক
ইসলামী ছাত্র শিবিরের নড়াইল পৌরসভার সভাপতি জাহিদুল ইসলামের বাসায় অভিযান চালিয়ে ছয়টি হাতবোমা উদ্ধার করেছে পুলিশ।
বাসা থেকে ওই শিবির নেতা ও তার স্ত্রীসহ তিনজনকে আটক করা হয়েছে বলে জেলা গোয়েন্দা পুলিশের ওসি প্রবীর কুমার বিশ্বাস জানিয়েছেন।
তিনি বলেন, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে পৌরসভার বরাশুলা এলাকায় জাকিরের ভাড়া বাসায় অভিযানে যান তারা।
এ সময় তার বাসা থেকে ছয়টি হাতবোমা, কিছু উগ্রপন্থি বই ও একটি কম্পিউটার জব্দ করা হয়।
সেখান থেকে পৌর শিবির সভাপতি জাহিদুল (২৫), তার স্ত্রী খাদিজা বেগম কেয়া (২২) এবং আবু তাহের (১৯) নামের এক শিবির কর্মীকে আটক করা হয়।
তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ কর্মকর্তা প্রবীর জানান।
