২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সন্তান হত্যায় বাবার যাবজ্জীবন

এগারো বছর আগে তিন মাস বয়সী ছেলেকে শ্বাসরোধ করে হত্যা মামলায় এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে গাইবান্ধার একটি আদালত।

গাইবান্ধা প্রতিনিধি

.

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2016, 04:24 PM

Updated : 20 Aug 2022, 12:58 PM

মঙ্গলবার দুপুরে গাইবান্ধার অতিরিক্ত দায়রা জজ মো. শরিফুল ইসলাম এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত জাহিদুল ইসলাম (৪৭) সদর উপজেলার চকবরুল গ্রামের নছিম উদ্দিনের ছেলে। মামলার শুরু থেকেই তিনি পলাতক রয়েছেন। 

একইসঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে বলে জানান রাষ্টপক্ষের আইনজীবী শফিকুল ইসলাম শফি।

মামলার নথির বরাত দিয়ে পিপি শফিকুল জানান, ২০০৫ সালের ১৮ ডিসেম্বর রাতে তিন মাস বয়সী ছেলেকে শ্বাসরোধে হত্যা করে জাহিদুল ইসলাম। ওই ঘটনায় তার স্ত্রী পারুল বেগম বাদী হয়ে গাইবান্ধা সদর থানায় একটি হত্যা মামলা করেন।

গ্রেপ্তারের পর থেকে জাহিদুলের সাজার মেয়াদ শুরু হবে বলে জানান পিপি।