২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাশিমপুরে এক কয়েদির হামলায় আহত আরেকজন

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে এক কয়েদির হামলায় আরেক কয়েদি আহত হয়েছেন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2016, 09:39 PM

Updated : 12 Apr 2022, 02:15 AM

সোমবার বিকাল ৫টার দিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ ঘটনা ঘটে বলে জেলার নাশির উদ্দিন আহমেদ জানান।

আহত হাফিজুর রহমান ভুট্টোকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নাশির উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত কয়েদি ভুট্টো ও জাহিদ হাসান রুবেল কয়েকমাস ধরে কেন্দ্রীয় কারাগার-২ এর এক কক্ষে রাখা হয়েছে।

“বিকালে ভুট্টোকে ব্লেড নিয়ে অর্তকিত হামলা করেন রুবেল। এ সময় চিৎকার শুনে রক্ষীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল নিয়ে আসে।”

কী কারণে এ হামলা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।