দিনাজপুরে বাসের ধাক্কায় নারীর মৃত্যু
দিনাজপুর সদর উপজেলায় রাস্তা পারাপারের সময় বাসের ধাক্কায় এক আদিবাসী নারীর মৃত্যু হয়েছে।
রোববার দুপুরে দিনাজপুর-ঠাকুরগাঁও সড়কের গোপালগঞ্জের রানীগঞ্জ মোড়ে এ দুর্ঘটনা ঘটে বলে কোতোয়ালি থানার ওসি একেএম খালেকুজ্জামান জানান।
নিহত মনি সরেনের (৬০) বাড়ি গোপালগঞ্জ এলাকায়।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি বলেন, দুপুর ২টার দিকে দিনাজপুর-ঠাকুরগাঁও সড়কের রাস্তা পারাপারের সময় ঠাকুরগাঁওমুখী একটি বাস মনিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর দিনাজপুর-ঠাকুরগাঁও সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করার পর যান চলাচল স্বাভাবিক হয় বলে খালেকুজ্জামান জানান।
