রাজশাহীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
রাজশাহী নগরীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে নগরীর চৌদ্দপায়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল পুলিশ বক্স ইনচার্জ এসআই এনামুল হক।
নিহত আবদুর রাজ্জাক (২৬) মোহনপুর উপজেলার মাটিকাটা গ্রামের মৃত গেদি মন্ডলের ছেলে।
এসআই এনামুল বলেন, ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
