মাগুরায় জামায়াত নেতা গ্রেপ্তার
মাগুরায় একাধিক নাশকতা মামলার পলাতক আসামি স্থানীয় এক জামায়াত নেতা ও তার এক সহযোগীকে গ্রপ্তার করেছে পুলিশ।
মাগুরার পুলিশ সুপার একেএম এহসান উল্লাহ জানান, বৃহস্পতিবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়।
এরা হলেন- জেলা জামায়াতের আমির আলমগীর বিশ্বাস ও তার সহযোগী জামায়াত কর্মী সুয়াইব।
“আলমগীরের বিরুদ্ধে থানায় নাশকতার ছয়টি মামলা রয়েছে।”
সদর উপজেলার শত্রুজিৎপুর আমবাগান এলাকায় তাদের অবস্থানের তথ্য পেয়ে বেলা সাড়ে ১২টার দিকে সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে পুলিশ সুপার জানান।
