২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে এসএসসি পরীক্ষায় ২১২ জনের ফল পরিবর্তন

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে ২০১৬ সালের এসএসসি পরীক্ষায় ২১২ জনের ফল পরিবর্তন হয়েছে।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2016, 01:29 PM

Updated : 20 Aug 2022, 12:56 PM

বুধবার বিকাল ৩টায় পুনর্নিরীক্ষার ফল প্রকাশ করা হয়।

পরীক্ষা নিয়ন্ত্রক তোফাজ্জুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পরিবর্তিত ফল অনুযায়ী ২১২ জনের জিপিএ পরিবর্তনসহ অকৃতকার্য ৪৭ জন কৃতকার্য হয়েছে।

“তাদের মধ্যে ১০৬ জন এ প্লাস, ৬০ জন এ, ২৯ জন এ মাইনাস, ১০ জন  বি এবং ৭ জন সি গ্রেড পেয়েছে।”

গত ১১ মে এসএসসির ফল প্রকাশের পর ১২ থেকে ১৮ মে পর্যন্ত পুর্নিরীক্ষার জন্য বিভিন্ন বিষয়ে ২৯ হাজার ৭২৭টি আবেদন  জমা পড়ে বলে তিনি জানান।