২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকার ৭ গাড়ি টেকনাফে উদ্ধার, আটক ১

ঢাকা থেকে চুরি হওয়া পাঁচটি মাইক্রোবাস ও দুটি কারসহ টেকনাফ থেকে একজনকে আটক করেছে পুলিশ।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2016, 09:52 AM

Updated : 20 Aug 2022, 12:56 PM

পুলিশের একটি বিশেষ দল বুধবার দিনভর টেকনাফের বিভিন্ন স্থান থেকে এসব আটক করে বলে জানান টেকনাফ থানার ওসি মো. আব্দুল মজিদ।

আটক মেহেদী হাসান (৩৫) টেকনাফ ইউনিয়নের নাইট্যং পাড়ার আব্দুল গফুরের ছেলে।

ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, টেকনাফের চিহ্নিত ইয়াবা ব্যবসায়ীদের আস্তানা থেকে এসব গাড়ি উদ্ধার করা হয়েছে।

“এ সময় চোরাই গাড়ি সিন্ডেকেটের সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী মেহেদীকে গ্রেপ্তার করে পুলিশ।”

উদ্ধার হওয়া গাড়ির মধ্যে তিনটি মাইক্রোবাস মেহেদীর বাড়িতে এবং অপর চারটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত অন্য চিহ্নিত ইয়াবা ব্যবসায়ীদের কাছে পাওয়া গেছে বলে তিনি জানান।

ওসি বলেন, ঢাকা থেকে আসা পুলিশের বিশেষ একটি দল টেকনাফ থানার সহযোগিতায় এ অভিযান চালায়।

উদ্ধার হওয়া গাড়ি ও গ্রেপ্তার মেহেদীকে পুলিশ ঢাকায় নিয়ে গেছে বলে তিনি জানান।