২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে প্লাস্টিক কারখানায় আগুন

ঢাকার সাভারে একটি টিনশেড প্লাস্টিক কারখানা সম্পূর্ণ পুড়ে গেছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2016, 09:25 AM

Updated : 12 Apr 2022, 02:14 AM

বৃহস্পতিবার ভোরে পৌর এলাকার কর্ণপাড়ায় এবি ওভেন ব্যাগ ও প্লাস্টিক কারখানায় আগুন লাগে বলে জানান সাভার ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর সৈয়দ শাহাজুর রহমান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কারখানাটিতে রাতের পালার কাজ চলছিল। এ সময় একটি যন্ত্র থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিট হয়ে আগুন লাগে বলে ধারণা করা হচ্ছে।

“কারখানায় প্লাস্টিক, র‌্যাকসিন, কেমিক্যালসহ বিভিন্ন দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত পুরো কারখানায় ছড়িয়ে পড়ে।”

পরে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট প্রায় সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে বলে তিনি জানান।

নিজেদের চেষ্টায় আগুন নেভাতে গিয়ে কারখানার কয়েকজন লোক সামান্য আহত হওয়ার খবর পেয়েছেন বলে জানান সাভার মডেল থানার ওসি এসএম কামরুজ্জামান।