২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লেবাননে গাড়িচাপায় বাংলাদেশির মৃত্যুর খবর

লেবাননে গাড়িচাপায় এক বাংলাদেশির মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্বজনরা।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2016, 11:15 PM

Updated : 20 Aug 2022, 12:55 PM

নিহত আরাফত হোসেন হামদু ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর এলাকার প্রয়াত শহীদ ভূঁইয়ার ছেলে।  

মঙ্গলবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান তার বড় ভাই সানি ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “লেবানন থেকে আমার ফুফাতো ভাই মনির ফোন করে বলেছে, মঙ্গলবার সন্ধ্যায় রাস্তা পার হওয়ার সময় গাড়িচাপায় আরাফাত মারা গেছে।”

সানি জানান, আখাউড়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরাফাত চার মাস আগে লেবানন যান। বুধবার তার দেশে টাকা পাঠানোর কথাও ছিল।

আরাফাতের মৃত্যুর বিষয়টি ইউপি চেয়ারম্যান বা স্থানীয় প্রশাসনের কেউ নিশ্চিত করতে পারেনি।