২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে ছাত্রদল নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে মুকসুদপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ব্যালট বাক্স ছিনতাই ও প্রিজাইডিং কর্মকর্তাকে মারধরের মামলায় এক ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2016, 06:37 PM

Updated : 20 Aug 2022, 12:55 PM

বুধবার দুপুরে উপজেলার দিগনগর ইউনিয়নের কানুরিয়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে মুকসুদপুর থানার ওসি মো. আজিজুর রহমান জানান।

গ্রেপ্তার কামরুজ্জামান স্বপন মুকসুদপুর উপজেলা ছাত্রদলের সভাপতি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি বলেন, গত ৭ মে নির্বাচনে কানুরিয়া কেন্দ্রে ব্যালট বাক্স ছিনতাই ও প্রিজাইডিং অফিসারকে মারধরের ঘটনা ঘটে। এ ঘটনায় পরদিন রির্টানিং অফিসার মো. গোলাম মোস্তাফা বাদী হয়ে স্বপনসহ ২০০ জনকে আসামি করে একটি মামলা করেন।

এ মামলার বাকি আসামিরা পলাতক রয়েছেন বলে ওসি জানান।