২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বকেয়া বেতনের দাবিতে আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ  

বকেয়া বেতন-ভাতার দাবিতে সাভারের আশুলিয়ায় একটি কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2016, 06:24 PM

Updated : 20 Aug 2022, 12:55 PM

বুধবার সকালে আশুলিয়ার ইউনিক এলাকার ‘মেসার্স ব্রাইন নিট কম্পোজিট’ কারখানার শ্রমিকরা এ কর্মসূচি পালন শুরু করে।

আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) আকবর আলী খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তিন মাসের বেতন-ভাতা না দিয়ে বুধবার ভোরে কর্তৃপক্ষ কারখানা বন্ধ করে দেয়। সকালে কারাখানার প্রধান ফটকে তালা দেখে প্রায় ৩০০ শ্রমিক সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে।

“একপর্যায়ে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের চেষ্টা করে। পরে বুঝিয়ে তাদের সরিয়ে দেয়।”