২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধামরাইয়ে বাসচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

ঢাকার ধামরাইয়ে যাত্রীবাহী বাস চাপায় স্বামী-স্ত্রীসহ তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছে এক শিশু।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2016, 05:52 PM

Updated : 20 Aug 2022, 12:55 PM

মঙ্গলবার দুপুরে সূতিপাড়া এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানান ধামরাই থানার ওসি রেজাউল হক।

নিহতরা হলেন মাগুরা ডিগ্রি কলেজের প্রভাষক শিউলী পারভেজ (৩৬), তার স্বামী জাহাঙ্গীর হোসেন মিল্টন পারভেজ (৪০) ও ধামরাইয়ের দাইরা গ্রামের মৃত হোসেন আলী ছেলে রহমত মিয়া (৪৫)।

ওসি রেজাউল বলেন, মাগুরাগামী সেবা গ্রিন লাইন পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১১-৬৩২২) একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা দুটি মোটর সাইকেলকে চাপা দেয়।

“এতে ঘটনাস্থলেই শিউলি ও রহমাত মিয়া এবং হাসপাতালে নেওয়ার পর মারা যায় জাহাঙ্গীর হোসেন মিল্টন পারভেজ।”

গুরুতর আহত শিউলি-পারভেজের ছেলেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।