ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষে ফল ব্যবসায়ী নিহত
হবিগঞ্জ সদর উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে এক ফল ব্যবসায়ী মারা গেছেন।
মঙ্গলবার দুপুর দেড়টার দিকে ফয়সল আহমেদ (৩৫) নামে এই ব্যবসায়ী মারা যান বলে সদর থানার ওসি নাজিম উদ্দিন জানান।
ফয়সল মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানার গোলের হাওর এলাকার বাসিন্দা।
ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঢাকামুখী ফলভর্তি পিকআপ ও সিলেটমুখী দ্রুতগামী ট্রাক লস্করপুর পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়।
“এ সময় পিকআপে থাকা ফল ব্যবসায়ী ফয়সল ঘটনাস্থলেই মারা যান।”
আহত আলমগীর হোসেনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।
