২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে পিটুনিতে ‘ডাকাত’ নিহত

যশোরে রাস্তায় গাছ ফেলে ডাকাতির প্রস্তুতির অভিযোগে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে জনতা।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2016, 03:08 PM

Updated : 20 Aug 2022, 12:54 PM

যশোর কোতোয়ালি থানার ওসি ইলিয়াস হোসেন জানান, রোববার গভীর রাতে যশোর-মাগুরা সড়কের পাঁচবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সমানে এ ঘটনা ঘটে। সকালে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

নিহত সবুজ (২৫) সদর উপজেলার দোগাছিয়া গ্রামের বাবুর

ওসি ইলিয়াস জানান, রাত ২টার দিকে স্কুলের সামনে রাস্তার উপর গাছের গুঁড়ি ফেলে কয়েকজন ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় একটি গাড়ির ধাক্কায় তাদের দলের একজন মাটিতে পড়ে যায়।

“পরে স্থানীয়রা আটক করে পিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”

সোমবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতাল পাঠানো হয়েছে বলে জানান ইলিয়াস।