২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শার্শায় নৌকার প্রার্থীর গাড়ি ভাংচুর

যশোরের শার্শার কায়বা ইউনিয়নে ভোট চলাকালে আওয়ামী লীগ প্রার্থীর গাড়ি ভাংচুর করেছে প্রতিপক্ষের সমর্থকরা।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2016, 01:51 PM

Updated : 20 Aug 2022, 12:53 PM

শনিবার সকালে রুদ্রপুর স্কুল কেন্দ্রে হাসান ফিরোজ আহমেদ গেলে এ হামলার ঘটনা ঘটে।

পরে ভ্রাম্যমাণ আদালত, পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এদিকে, একই ইউনিয়নে ভোট দিতে যাওয়ার পথে হৃদরোগে আক্রান্ত হয়ে তাজরুল ইসলাম (৬০) নামে এক মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জামান জানান, সকাল সাড়ে ৯টার দিকে ফিরোজ আহমেদ রুদ্রপুর স্কুল কেন্দ্রে গেলে প্রতিপক্ষের লোকজন তার গাড়িতে হামলা চালায়। হামলায় তার গাড়ির সামনের ও পেছনের গ্লাস ভেঙে যায়।

“তবে এটি বড় কোনো ঘটনা নয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। ”

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার কেএম আরিফুল হক জানান, মুক্তিযোদ্ধা তাজরুল ইসলাম ভোট দিতে যাওয়ার পথে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান বলে জানান।

এছাড়া চৌগাছা উপজেলার সিংহঝুলি ইউনিয়নের দুটি কেন্দ্রের বাইরে দুটি হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হাতহতের ঘটনা ঘটেনি।