২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল বন্ধ

ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রেল সেতুর গার্ডার দেবে যাওয়ায় সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে।

মৌলভীবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2016, 10:28 AM

Updated : 12 Apr 2022, 02:12 AM

শুক্রবার গভীর রাতে ভাড়াউড়া এলাকায় জানকী ছড়ার উপরের এ সেতুর গার্ডার দেবে যায়।

শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের সহকারী মাস্টার মো. নাজমুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত পৌনে ৩টার দিকে প্রবল বর্ষণে পাহাড়ি ঢলে শ্রীমঙ্গল উপজেলাধীন জানকিছড়া রেল সেতুর একটি আরসিসি গার্ডার দেবে যায়।  

“এরপর থেকে সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।”

তিনি জানান, এ কারণে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটমুখী রাতের আন্তনগর উপবন এক্সপ্রেস শ্রীমঙ্গল স্টেশনে ও চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটমুখী আন্তনগর উদয়ন এক্সপ্রেস শায়েস্তাগঞ্জ স্টেশনে আটকা পড়েছে।

বাংলাদেশ রেলওয়ের গণপূর্ত বিভাগের শ্রীমঙ্গলস্থ উপ-সহকারী প্রকৌশলী আলী আজম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ট্রেন চলাচল স্বাভাবিক করতে সেতু মেরামত কাজ চলছে। দুপুরের মধ্যে কাজ শেষ হতে পারে।