২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাইকে দুই বাসের ধাক্কা, ২ আরোহীর মৃত্যু

খুলনার বটিয়াঘাটায় দুই বাসের ধাক্কায় মোটারসাইকেল আরোহী দুইজনের মৃত্যু হয়েছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2016, 02:56 PM

Updated : 12 Apr 2022, 02:11 AM

শুক্রবার সকালে উপজেলার ফুলতলার বরইতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে বটিয়াঘাটা থানার ওসি মো. এনামুল হক জানান।

নিহতরা হলেন- বটিয়াঘাটা উপজেলার দেবীতলা গ্রামের নরেশ সরকারের ছেলে ভোলা সরকার (২৩) ও প্রভাষ মল্লিকের ছেলে উত্তম মল্লিক (৪২)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি বলেন, সকাল ৯টার দিকে ভোলা ও প্রভাষ বাইকে করে শহর থেকে বটিয়াঘা উপজেলার দিকে যাচ্ছিলেন। পথে একই রুটের একটি বাস ও বিপরীতমুখী  আরেকটি বাসের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়েন তারা।

স্থানীয়রা তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন ।

নিহতদের লাশ ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।