২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে কভার্ডভ্যান চাপায় পল্লী চিকিৎসক নিহত

ফেনী সদর উপজেলায় কভার্ডভ্যান চাপায় এক পল্লী চিকিৎসক নিহত হয়েছেন।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2016, 07:05 PM

Updated : 20 Aug 2022, 12:52 PM

বৃহস্পতিবার দুপুরে উপজেলার ফাজিলপুর আলিনগর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে ফেনী হাইওয়ে থানার বোগদাদিয়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সাফিউল ইসলাম জানান।

নিহত অমূল্য কুমার শর্মা (৪৫) উপজেলার ফাজিলপুর ইউনিয়নের শিবপুর গ্রামের বাসিন্দা। তিনি ছাগলনাইয়ার উপজেলার পুরাতন করৈয়া বাজারে একটি ফার্মেসিতে বসে চিকিৎসা সেবা দিতেন।

এসআই সাফিউল বলেন, দুপুরে দোকানে যাওয়ার পথে মহাসড়কে পার হচ্ছিলেন অমূল্য কুমার শর্মা। এ সময় ঢাকাগামী একটি কভার্ডভ্যান চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।