২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিয়েছেন এক ব্যক্তি।

মৌলভীবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2016, 05:30 PM

Updated : 20 Aug 2022, 12:52 PM

বৃহস্পতিবার উপজেলার ফতেপুর ইউনিয়নের মোকামবাজার গ্রামে এ ঘটনা ঘটে।

পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে চার মাসের কারাদণ্ড দিয়ে ওই যুবককে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান রাজনগর থানার ওসি  মো. আব্দুল বাছেদ।

দণ্ডিত নিয়াজ আলী (২২) গ্রামের এলাইছ মিয়ার ছেলে।

ওসি আব্দুল বাছেদ বলেন, দুপুরে এলাইছ পুলিশ খবর দিয়ে মাদকাসক্ত ছেলেকে ধরিয়ে দেন। পরে রাজনগর উপজেলার নির্বাহী কমকতা (ইউএনও) আইনুর আক্তার পান্না ভ্রাম্যমাণ আদালত বসিয়ে চার মাসের দণ্ড দিয়ে তাকে কারাগারে পাঠান।