২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পিকআপের বডির নিচে ২০০০ বোতল ফেন্সিডিল

পিকআপের বডির নিচে বক্স বানিয়ে দুই হাজার বোতল ফেন্সিডিল পাচারের সময় সাতক্ষীরা সদরে দুইজনকে আটক করেছে পুলিশ।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2016, 12:34 PM

Updated : 20 Aug 2022, 12:52 PM

বৃহস্পতিবার ভোরে ভাদড়া মোড় থেকে পিকআপসহ তাদের আটক করা হয় বলে জানান সদর থানার ওসি এমদাদুল হক শেখ।

আটক হয়েছেন রসুলপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মেহেদী হাসান বাপ্পি (২৮) ও বৈকারি গ্রামের আবু তালেব মোড়লের ছেলে শরিফুল ইসলাম (২০)।

ওসি সাংবাদিকদের বলেন, মঙ্গলবার রাতে আগরদাড়ি ইউনিয়নের খলিলনগর মহিলা মাদ্রসা থেকে পিকআপে করে ফেন্সিডিল নিয়ে যাচ্ছিলেন বাপ্পি ও শরিফ।

“পুলিশ তাদের ধাওয়া করে ভাদড়া মোড়ে গিয়ে আটক করে।”

পরে পিকআপের বডির নিচে বানানো বক্সের ঢাকনা খুলে প্যাকেটে মোড়ানো দুই হাজার বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয় বলে তিনি জানান।