২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শায়েস্তাগঞ্জে ট্রাক-অটোর সংঘর্ষে নিহত ১

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে একজন নিহত হয়েছেন, আহত হয়েছে অন্তত পাঁচজন।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2016, 09:27 PM

Updated : 20 Aug 2022, 12:51 PM

বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার জগতপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে হবিগঞ্জ সদর থানার ওসি নাজিম উদ্দিন জানান।

নিহত আব্দুস সালাম মিয়া (৪০) সদর উপজেলার বড় বহুলা গ্রামের আছকির মিয়ার ছেলে। তিনি ওই অটোরিকশার চালক ছিলেন। 

আহত অটোযাত্রী বাবুল মিয়া, রহমত আলী ও আলী হোসেন ছাড়া তাৎক্ষণিকভাবে অন্যদের নাম জানা যায়নি। তাদের হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি নাজিম বলেন, সন্ধ্যায় জগতপুরে হবিগঞ্জগামী একটি অটোরিকশার সঙ্গে বিপরীত দিকে থেকে আসা ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোচালক নিহত হয়।

এলাকাবাসীর সহায়তায় পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় বলে জানান তিনি।