বরখাস্ত মেয়র মান্নান কারাগারে
নাশকতার মামলায় এক দিনের জিজ্ঞাসাবাদ শেষে গাজীপুর সিটি করপোরেশনের বরখাস্ত মেয়র এম এ মান্নানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
বুধবার দুপুরে গাজীপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম নাজমুন নাহার এ আদেশ দেন।
নাশকতার এক মামলায় জিজ্ঞাসাবাদের জন্যে মঙ্গলবার এম এ মান্নানকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ থেকে গাজীপুর ডিবি কার্যালয়ে নেওয়া হয়।
গাজীপুর আদালতের পরিদর্শক মো. রবিউল ইসলাম বলেন, এক দিনের রিমান্ড শেষে এম এ মান্নানকে বুধবার দুপুরে আদালতে হাজির করে ডিবি পুলিশ। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
