২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড

গাজীপুরের নলজানী এলাকায় একটি পোশাক কারখানার সুতার গুদামে অগ্নিকাণ্ড ঘটেছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2016, 08:57 AM

Updated : 20 Aug 2022, 12:51 PM

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আক্তারুজ্জামান জানান, মঙ্গলবার রাত ১১টার দিকে ‘ফাইন ওয়্যার ইন্ডাস্ট্রিজ লিমিটেড’ নামের ওই সোয়েটার কারখানার আটতালা ভবনের নিচতালার গুদামে আগুন লাগে।

খবর পেয়ে জয়দেবপুর, শ্রীপুর ও টঙ্গীসহ বিভিন্ন স্টেশনের ১২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়।

আক্তারুজ্জামান জানান, আগুনে গুদামের সুতা ও মালপত্র পুড়ে গেছে। তবে ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ বা অগ্নিকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে তিনি জানাতে পারেননি।

</div>  </p>

পুরনো খবর:

গাজীপুরে পোশাক কারখানায় আগুন